ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে মাঠে নামার আগে মেসিদের নিয়ে যা বললেন ফ্রান্স অধিনায়ক

২০২২ ডিসেম্বর ১৫ ১০:৫৫:৫২

ফাইনালে মাঠে নামার আগে মেসিদের নিয়ে যা বললেন ফ্রান্স অধিনায়ক

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করছেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। তার মতে, ফাইনালে একটা দারুণ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।

লরিস বলেছেন, আর্জেন্টিনা বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেটা তারা করে দেখিয়েছে। আর্জেন্টিনার লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে। তবে আমরা সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব।

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরেছিল কোচ দেশমের দল। এরপর থেকে দাপটে দেখায় ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথম অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টাইনরা। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লে আলবিসেলেস্তেরা। এরপর ক্রমেই ফাইনালে জায়গা করে নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ