ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির কাছে ম্যাচের সেরা যিনি
কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দলের দারুণ জয়ে একটি গোল করেন মেসি, বাকি দুটি আলভারেসের।
৩৪তম মিনিটে সফল স্পট-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। এখানেও অবদান আছে আলভারেসের। ডি-বক্সে তাকেই যে ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকভিচ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পাঁচ মিনিট পর তো আলভারেস নিজে করেন দুর্দান্ত এক গোল। এবারের বিশ্বকাপে অনেকের চোখে যা সেরা। মেসির পাস পেয়ে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দৌড় দেন তিনি। সব বাধা পেরিয়ে বক্সের মুখে ও পরে পজেশন হারাতে হারাতেও শেষ মুহূর্তে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলভারেস। তার এই গোলে জয়ের দিকে আরেক পা এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে ও আলভারেসের অনায়াস ফিনিশিংয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনার। অসাধারণ নৈপুণ্যে ডান দিক দিয়ে এগিয়ে বাইলাইন থেকে ছয় গজ বক্সে বল বাড়ান মেসি। বাকিটা অনায়াসে প্লেসিং শটে সারেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আলভারেস।
আসরে চতুর্থবার ম্যাচ সেরার পুরস্কার হাতে নিতে মেসি বলেন, তার চোখে এই ম্যাচের নায়ক ২২ বছর বয়সী আলভারেস।
“দল হিসেবে কাজ করা আমাদের শক্তি। আমি আমার যেকোনো সতীর্থকে পুরস্কারটি (ম্যাচ সেরার) দেব, কিন্তু আজ হুলিয়ান সবার উপরে। সে অসাধারণ খেলেছে, আমাদের জন্য পথ খুলে দিয়েছে, লড়াই করেছে, দৌড়েছে…বিশ্বকাপ জুড়ে সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। এটি তার প্রাপ্য।”
বিশ্বকাপে অভিষেক আসরে চারটি গোল করে ফেললেন আলভারেস। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে 'বাঁচা-মরার' লড়াইয়ে দুর্দান্ত এক গোলে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। পরে শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেন একটি। পেলের পর সেমি-ফাইনালে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে জোড়া গোল করে জানান দিলেন, অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ