ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

"আমরা ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছি"

২০২২ ডিসেম্বর ১৪ ১৪:৩৮:১৩

"আমরা ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছি"

এখন পর্যন্ত এই বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচই খেলেছেন তিনি শুরু থেকে। বিশ্বকাপের ফাইনালে উঠে এক প্রতিক্রিয়ায় তিনি তার দলের ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছে বলে জানান।

বেনফিকার এই রক্ষণভাগের ফুটবলার বলেন, ‘আমরা পৌঁছে গেছি ফাইনালে। আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করে আসছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলটাও শক্তিশালী। আমরা মাত্র এক ধাপ দূরে আছি। আমাদের বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ছিল, সেটা আমরা পেরেছি। এখন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ফাইনাল জেতার।’

আর্জেন্টিনার প্রত্যেকটা ফুটবলারই নিজেদের উজাড় করে দিয়েছেন। ওতামেন্দি বলেন, ‘আমরা ২৬ জন যোদ্ধা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের জন্য লড়াই করেছি এবং সম্ভাব্য সেরা উপায়ে ফাইনালে এসেছি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ