ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি নিজেই
আগামী রোববার ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা। ১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। কাতারের ফাইনাল ম্যাচটিই হবে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে দিয়ারিও ডেপার্তিভো ওলেকে সেমিফাইনালের পর আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমি খুশি ফাইনালে যেতে পেরে। বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে। পরের বিশ্বকাপের এখনও কয়েক বছর বাকি। আমার মনে হয় না ওটাতে খেলতে পারবো। এভাবে শেষ করতে পারা, এটাই সেরা। ’
দিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ পাঁচ বিশ্বকাপ খেলছেন মেসি। গ্যাব্রিয়েল বাতিস্ততাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ গোলও তার। যদিও মেসি বলছেন, এসব ব্যক্তিগত অর্জন জরুরি নয় ততটা।
তিনি বলেছেন, ‘সবকিছুই ভালো (রেকর্ড)। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের চাওয়া অর্জন করতে পারা। যেটা সবকিছুর চেয়ে কঠিন। কঠিন লড়াইয়ের পর আমরা এখন কেবল এক ধাপ দূরে দাঁড়িয়ে। আমরা সবকিছু দিয়ে চেষ্টা করবো এবার যেন এটা অর্জন করতে পারি। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ