ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
একটু পরে মঠে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, দেখে নিন দুই দলের পরিসংখ্যান
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া দুবার মোকাবিলা করেছে। দুদলেরই জয় ও হার একটি করে। ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বিশ বছর পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেই হারের শোধ তোলে ক্রোয়েশিয়া ৩-০ গোলে হারিয়ে।
বিশ্বকাপের বাইরে দুদল মুখোমুখি হয়েছে তিনবার। সেখানেও দুদল সমানে সমান। জয় একটি করে, এক ম্যাচ ড্র। ১৯৯৪ সালে প্রীতি ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। ২০০৬ সালে ক্রোয়েশিয়া জেতে ৩-২ গোলে। চার বছর পর আর্জেন্টিনা জেতে ২-১ গোলে। তার মানে সব মিলিয়ে দুদল আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। দুদলের জয় ও হার দুটি করে, এক ড্র।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি আর্জেন্টিনার সামনে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ বার ফাইনাল খেলার রেকর্ড আছে জার্মানির। এর আগে কখনোই সেমিফাইনালে বিদায় ঘণ্টা বাজেনি লা আলবিসেলেস্তেদের। সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৪ সালে।
ক্রোয়েশিয়া ২০১৮ সংস্করণের ফাইনালিস্ট। ইউরোপের চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক ফাইনাল খেলার স্বপ্নে বিভোর ক্রোয়াটরা। ক্রোয়েশিয়া তাদের সর্বশেষ ৯ বিশ্বকাপ ম্যাচের একটিতেও প্রথমে গোলের দেখা পায়নি।
বিশ্বকাপে আর্জেন্টিনা ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তাদের সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে (৩ ড্র, ৩ হার)। চলতি টুর্নামেন্টের গ্রুপপর্বে পোল্যান্ডকে পরাস্ত করেছে ২-০ গোলে। আর ড্র হওয়া তিন ম্যাচের দুটো নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ