ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩৬ বছরের ইতিহাসে মেসিকে নিয়ে বাস্তব কথা বললেন ইব্রা
৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে এসে কাতারে শুরুটা হয়েছিল অঘটনের হারে। যদিও সৌদি আরবের কাছে সেই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও। দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। স্বপ্নের ট্রফিটা ছুঁয়ে দেখতে আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ক্রোয়াটদের বিপক্ষে কঠিন পরীক্ষায় পাস করতে হবে মেসি বাহিনীকে।
এসি মিলানের ফরোয়ার্ড ইব্রার মতে, ‘আমি মনে করি কে জিতবে আগেই লেখা হয়ে গেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি মেসি ট্রফি তুলে ধরবে, এটা আগেই লেখা হয়ে গেছে।’
এরইমধ্যে ফেবারিট ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেন ছিটকে গেছে। অন্যদিকে, আর্জেন্টিনার ভাগ্য এখনও টিকিয়ে রেখেছেন মেসি। টুর্নামেন্টজুড়ে সেরা ছন্দে আছেন এলএমটেন। দলের ৯ গোলে ছয়টিতে অবদান তার। নিজে করেছেন চার গোল, অ্যাসিস্ট আছে দুটি।
নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগেও শুভকামনা জানিয়েছিলেন ইব্রা। বার্সেলোনায় মেসির সাবেক এ সতীর্থ বলেন, আশা করছি মেসির জন্যই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ