ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আর্জেন্টিনা টাকার জন্য খেলে না’
চার বছর পর পর প্রতি বিশ্বকাপে শিরোপার জন্য তাদের ব্যাকুলতা থাকে চোখে পড়ার মতো। এবার খুব কাছাকাছিই আছে তারা। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালেই চলে যাবে হাত ছোঁয়া দূরত্বে। তবে লিওনেল মেসিরা সেটা ছুঁতে পারবেন কি না তা সময়ই বলে দেবে।
ফেভারিট তকমা নিয়ে কাতার বিশ্বকাপে এলেও প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বসে আলবিসেলেস্তেরা। কিন্তু এরপর পেছনে তাকাতে হয়নি, স্বপ্নকে বেশ ভালোভাবেই তাড়া করছে দলটি। শুধু নিজেদের জন্য নয়, তারা খেলেছে দেশের মানুষের জন্য; সেখানে টাকার তো কোনো প্রশ্নই আসে না।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা নিয়ে কথা বলার সময় অনেকটাই আবেগী হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি। সেখানেই তিনি বলেন, ‘এই দল দেশের মানুষের জন্য খেলে, তাদের পরিবারের জন্য খেলে। তারা খেলে সম্মানের জন্য, টাকার জন্য নয় এবং আমরা জানি তারা কতটা শ্রম দিচ্ছে তাতে। খেলার জন্য কাজ ফেলে চলে আসা মানুষের ছবিগুলো দেখুন... আশা করি আমরা তাদের আনন্দ দিতে পারব। ’
কথাগুলো বলতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেননি স্কালোনি। বিশ্বকাপ জেতার জন্য নিজের সবটুকু নিংড়ে দিতে তৈরি তার দল, ‘আমরা জানি বিশ্বকাপ জেতাটা কিছু মুহূর্ত বা পরিস্থিতির উপর অনেকটা নির্ভর করে, তবে আমরা সবটুকু উজাড় করে দেব। ’
এদিকে আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ