ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘এটাই মেসির কি শেষ বিশ্বকাপ’- জবাবে যা বললেন কোচ স্কালোনি
লুসাইল স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই ম্যাচ জিতলে কাতার বিশ্বকাপে আর একটি ম্যাচই পাবে। সেটি ফাইনাল। তারপর?
বিশ্বকাপ শুরুর আগেই মেসি বলে রেখেছেন, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী মেসি কি সেই সিদ্ধান্ত পাল্টাবেন? স্কালোনি সংবাদ সম্মেলনে জানালেন, ‘দেখা যাক সে (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যায় কি না। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলাটা উপভোগ করে যেতে পারব কি না।’
কাতার বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে চারবার সেমিফাইনাল খেলে একবারও হারেনি আর্জেন্টিনা। ১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে স্কালোনি তবু সাবধানী। জানালেন, শুধু কালকের ম্যাচ নিয়েই ভাবছেন, ‘গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।’
রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়ার চোট নিয়েও কথা বলেছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, দুজনেই ভালো আছেন। এখন সুস্থ। তবে কে কত মিনিট মাঠে থাকবেন কিংবা থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কালোনির ভাষায়, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। দুজনেই ভালো আছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল। ম্যাচে একপর্যায়ে উত্তেজনার বশে বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়। মেসি নিজেও ডাচ কোচ লুই ফন গালকে খুঁচিয়েছেন।
টাইব্রেকারে জেতা সেই ম্যাচের বিতর্ক নিয়ে স্কালোনি বলেছেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা যেভাবে খেলার দরকার ছিল, সেভাবেই খেলেছি...কীভাবে জিততে হয় সেটা আমরা জানি না—এমন কথা আমি মানি না। আমরা নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া—সবাইকে সম্মান করি এবং মাঠের ঘটনা মাঠেই রেখে আসি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ