ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল ফুটবল ফেডারেশনের চাওয়া, বিশ্বকাপ জিতবে যে দল
২০০২ সালের পর ২০ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ আমেরিকায় আসেনি কোনো বিশ্বকাপ ট্রফি। এবার সেই লালিত স্বপ্ন পূরণ করতেই কিনা ব্রাজিল ফুটবল ফেডারেশন চাচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারটা বেশ তাঁতিয়ে বেড়াচ্ছে ব্রাজিলকে। কেননা এই ম্যাচ জিতলেই ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হতো সেমিফাইনালে। সেটি হয়নি। বাদ পড়ে গেছে ব্রাজিল। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সহসভাপতি ফার্নান্দো সারনে এখন চাইছেন, আর্জেন্টিনারই বিশ্বকাপ জিতুক। তাতে দক্ষিণ আমেরিকায় তো কাপটা যাবে!
স্পোর্টস সেন্টার ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারনে বলেন, ‘আমরা এখন সবাই একতাবদ্ধ। সময়ের পরিক্রমায় আমরা এখন সবাই আর্জেন্টিনা। আশা করছি দক্ষিণ আমেরিকার হয়ে তারা কাপ নিয়ে আসবে।’
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেবার আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলেও ব্রাজিল সেমিতেই বিদায় নেয়।
এবারও আগেভাগে বিদায় নিয়েছে ব্রাজিল। আগামী মঙ্গলবার রাত একটায় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, যাদের হাতেই এখন লাতিন পতাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ