ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে চরম শাস্তি দিলো ফিফা
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ পরিচালক স্প্যানিশ রেফারি ম্যাতেও লাহোজকে নিয়ে তাই সমালোচনা কম হয়নি। অবশেষে তাকে কাতার বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করা থেকে অব্যাহতি দিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত শুক্রবারের অনুষ্ঠিত আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবল এবং কোচিং স্টাফের সদস্য মিলিয়ে ম্যাচে মোট ১৯টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। খেলার পর এই রেফারিকে যেন আর দায়িত্ব দেওয়া না হয়, সে আবেদন জানিয়েছিলেন লিওনেল মেসির মতো ফুটবলার।
ক্ষুব্ধ কণ্ঠে মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারির সমালোচনা করে বলেছিলেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’
তাদের এই সমালোচনার পরেই নড়েচড়ে বসে ফিফা। এই ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে রেফারির বিরুদ্ধে। শনিবার ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে অব্যাহতি দেয়া হচ্ছে ম্যাতেও লাহোজকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ