ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক হলেও সত্যঃ গোটা ব্রাজিলের চাওয়া বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা
ব্রাজিল হারলেও একই রাতে মাঠে গড়ানো অপর কোয়ার্টার ফাইনালে ঠিকই জয় তুলে নিয়েছিলো আর্জেন্টিনা। ইউরোপের আরেক দল নেদারল্যান্ডসকে পরাজিত করে নিজেদের ফুটবল ইতিহাসে ষষ্ঠবারের মতো বিশ্ব আসরের শেষ চারে জায়গা করে নেয় আলবেসিলেস্তেরা।
ব্রাজিলের বিদায়ের পর দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রইলো আর্জেন্টিনা। সেমিফাইনালের অন্য তিনটি দলের মধ্যে দুটি দলই এসেছে ইউরোপ থেকে (ফ্রান্স ও ক্রোয়েশিয়া)।
অপরদিকে প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে মরোক্কো।
ফুটবলের বৈরিতায় ব্রাজিল-আর্জেন্টিনার সাপে-নেউলে সম্পর্ক। এক দলের সমর্থকরাও যেন অন্য দলের সমর্থকদের দেখতেও পারেন না। একে অন্যের সাফল্য কামনা করার কথা তো কল্পনাতীত।
এবার সেই কল্পনাতীত ঘটনারই সাক্ষী হতে যাচ্ছে গোটা ফুটবল দুনিয়া। ব্রাজিলের বিদায়ের পর এবার গোটা ব্রাজিলবাসী গলা ফাটাবে আর্জেন্টিনার পক্ষে এমনটাই জানিয়েছেন পাঁচবারের বিশ্বজয়ী দেশটির ফুটবল কনফেডারেশনের প্রধান।
ব্রাজিল বিদায় নেওয়ার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি ফার্নান্দো সার্নির কাছে জানতে চাওয়া হয় এবার কোন দলকে সমর্থন করবেন তিনি। জবাবে সিবিএফের সভাপতি জানান, “আমরা আর্জেন্টিনাকে সমর্থন করবো। গোটা মহাদেশই আর্জেন্টিনার পক্ষে থাকবে। আমি ব্যক্তিগতভাবেও চাই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতে আমাদের মহাদেশে ফিরিয়ে আনুক।”
লাতিন আমেরিকার কোন দল বিশ্বকাপের শিরোপা না জেতার সময়কাল পেরিয়ে গেছে ২০ বছর। সর্বশেষ ২০০২ সালে ব্রাজিলই জিতেছিলো বিশ্বকাপ। যে কারণে মহাদেশের সম্মানের কথা বিবেচনায় নিয়ে এবার আর্জেন্টিনার পক্ষেই থাকছে ব্রাজিলের সমর্থন!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ