ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফার হাত থেকে বেঁচে গেলেন মেসি–মার্তিনেজরা
ম্যাচের আগে আর্জেন্টিনা আর লিওনেল মেসিকে নিয়ে মনস্তাত্ত্বিক লড়াই খেলতে চেয়েছিলেন নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল। সেটা করতে গিয়ে তিনি আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে কিছু কথা বলেছিলেন, যেটা মোটেই পছন্দ হয়নি আর্জেন্টিনার খেলোয়াড়দের। তবে ম্যাচের আগে কিছুই বলেননি তাঁরা। নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর মাঠে উদ্দাম উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন সব।
মাঠে ও মাঠের বাইরে লিওনেল মেসির বিনয়ী হিসেবে বেশ সুনাম আছে। চিরশান্ত সেই মেসিও কিনা ম্যাচের পর হয়ে গেলেন অন্য রকম!
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ভাউট ভোগহোর্স্টকে ধমক দিয়েছেন তিনি। এই ফরোয়ার্ডের জোড়া গোলেই নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। এ ছাড়া মেসি জয় উদ্যাপন করতে একবার চলে গিয়েছিলেন নেদারল্যান্ডসের ডাগআউটের কাছে। সেখানে গিয়ে তিনি ডাচ কোচ ফন গালের দিকে তাকিয়ে কানে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে উদ্যাপন করেন।
এরও আগে টাইব্রেকার শেষ হওয়ার পরপরই নিকোলাস ওতামেন্দি ও লিয়ান্দ্রো পারেদেস হতাশায় ভেঙে পড়া ডাচ খেলোয়াড়দের সামনে যান। সেখানে তাঁরা কানের কাছে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে উদ্যাপন করেন জয়। পরে এটা গনসালো মনতিয়েল, মেসি, আনহেল দি মারিয়া আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও করেছেন।
সব মিলিয়ে ম্যাচ শেষে ফিফা তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত অবশ্য কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি। ফিফা থেকে জানানো হয়েছে, উদ্দাম উদ্যাপন সেন্সরের আওতায় আনা হবে না।
নেদারল্যান্ডসের খেলোয়াড়দের সামনে গিয়ে জয় উদ্যাপন করা নিয়ে ওতামেন্দি বলেছেন, ‘পেনাল্টি নিতে যাওয়ার সময় আমাদের প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে ওদের একজন কিছু বলছিল। এ কারণেই আমি ওদের সামনে গিয়ে এভাবে উদ্যাপন করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ