ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ হেরে মেসিদের বিরুদ্ধে যে অভিযোগ জানালেন ডাচ তারকা
শেষ অবধি টাইব্রেকারে ডাচদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে রেফারি বিতর্ক উঠে এসেছে তুঙ্গে।
ম্যাচে মোট ১৫টি হলুদ কার্ড দেখান রেফারি আন্তনিও ম্যাথিও লাহুজ। ম্যাচশেষে তাকে ‘অযোগ্য’ দাবি করেন লিওনেল মেসি। এবার নেদারল্যান্ডস তারকা ফ্রাঙ্কি ডি জং উল্টো বলছেন, মেসির দ্বারাই নাকি প্রভাবিত হয়েছেন রেফারি।
তিনি বলেছেন, ‘যখন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যায়, সব আর্জেন্টাইন ফুটবলাররা তার দিকে তেড়ে আসে। এরপর থেকে সে শুধু আর্জেন্টিনার পক্ষেই বাঁশি বাজিয়েছে। তিম্বারের পায়ে লাথি দেওয়া হয়েছে কিন্তু রেফারি ফাউল দিয়েছে আমাদের বিপক্ষে। ডি ইয়ং একটা স্বাভাবিক হেড জিতেছে, সে বাঁশি বাজিয়েছে। ’
‘আর্জেন্টিনার ফুটবলার আমাদের ডাগআউটের দিকে বল মেরেছে, পাত্তাই দেয়নি। মেসি তার হাত দিয়ে বল ধরেছে, সে কিছুই বলেনি। রেফারি সত্যিই কলঙ্কজনক ছিল। ’
মেসির দ্বারা প্রভাবিত হওয়ার ব্যাপারে ডি ইয়ং বলেন, ‘লাহুজ ভালো মানুষ, ভালো রেফারি। কিন্তু এখানে অন্য কারণ ছিল। আমার মনে হয় অতিরিক্ত সময়ে সে পথ হারিয়ে ফেলেছিল। হতে পারে লিওনেল মেসির গ্রেটনেসের দ্বারা সে প্রভাবিত হয়েছে। এটা আসলে রেফারির দোষ না কিন্তু খেলায় প্রভাব রেখেছে। ’
সমতায় ফেরার পর জিতে যাবেন, এমন ভাবনা নাকি ছিল ডি জংয়ের। স্পেনের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি তিন পেনাল্টি হারের রেকর্ড এখন নেদারল্যান্ডসের। তবে দ্বিতীয় গোল দেওয়ার পর ডি জংয়ের ভাবনা ছিল এমন, ‘আমি ভেবেছিলাম যে জিতে যাবো। একদিক থেকে এটাও মনে হচ্ছিলো, বিশ্বচ্যাম্পিয়নও হবো আমরা। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ