ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেমিতে উঠে যা বললেন মরক্কোর কোচ
পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে তারা।
বিশ্বকাপের আগে কজনই বা তাদের গোনায় ধরেছিল।
তিন মাস আগেও কোচ ছাঁটাই করে ছন্নছাড়া ছিল দলটি। কিন্তু ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব নিয়েই জাদুর পরশে যেন বদলে দিলেন সবকিছু। তার অধীনে কাতার বিশ্বকাপে রূপকথা লিখে চলেছে মরক্কো। তবে সেমিফাইনালে পৌঁছেই রূপকথার শেষ টানতে চান না ওয়ালিদ। তাদের স্বপ্নটা এখন আরো বড় হয়ে দাঁড়িয়েছে।
আজ যে ইতিহাস লিখতে হবে সেই কথা আগেই খেলোয়াড়দের জানিয়ে রেখেছিলেন মরক্কো কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পর্তুগালের মতো অসাধারণ একটা দলের মুখোমুখি হয়েছি আমরা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলেছি, অধিনায়ক ইনজুরিতে পড়েছিল কিন্তু তারপরও সবাই লড়াই করেছে। ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম, আমাদের আফ্রিকার ইতিহাস লেখতে হবে, সেটা করেছিও। আমরা উন্নতি করছি, নিজেদের গুণাবলি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ’
ওয়ালিদ আরো বলেন, ‘আমরা ওইসব মানুষদের খুশি করার জন্য একটি মানসিক অবস্থা তৈরী করেছি। ভেবেছিলাম কখন এই পথটি অতিক্রম করতে পারবে, আজ সেটা হয়েছে। তবে এখানেই শেষ নয়। ’
মরক্কোকে নিয়ে সমালোচনার কোনো কারণই খুঁজে পান না ওয়ালিদ। তিনি বলেন, ‘তারা (পর্তুগাল) স্পেনের চেয়েও বেশি সমস্যায় ফেলেছে আমাদের। তাদের প্রচুর টেকনিক্যাল গুণ আছে। আমি বুঝি না, কেউ কীভাবে আমাদের নিয়ে সমালোচনা করতে পারে। আমরা নিজেদের মতো করেই খেলেছি, নিজেদের অস্ত্র নিয়েই লড়েছি। ’
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর সেমিফাইনালে মরক্কোর প্রতিন্দ্বন্দ্বী হবে ফ্রান্স-ইংল্যান্ডের মধ্যকার জয়ী দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ