ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভক্তদের উদ্দেশ্যে নেইমারের আবেগঘন চিঠি
পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার হেক্সা শিরোপা ঘরে তুলবে, এমন আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। যে স্বপ্নের সারথি ছিলেন নেইমার। ব্রাজিলের এই ফুটবল সুপারস্টার এবারও পায়ের জাদুতে মুগ্ধ করেছেন বিশ্বকে। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি।
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকার ভাগ্যে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। পরাজয়ের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নেইমারকে।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে আবেগী এক বার্তা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
নেইমারের সেই স্ট্যাটাসটি…
‘আমি মানসিকভাবে বিধ্বস্ত। এটা এমন এক পরাজয় যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি ১০ মিনিটের মতো পক্ষাঘাতগ্রস্থ ছিলাম। তারপর অবিরাম কান্নায় ভেঙে পড়ি। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন এটা কষ্ট দেবে।
আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের নিয়ে আমি গর্বিত। কারণ প্রতিশ্রুতি বা আত্মনিবেদনের কমতি ছিল না। এই দলটার প্রাপ্য ছিল (শিরোপা)। আমাদের এটা প্রাপ্য ছিল, ব্রাজিলের এটা প্রাপ্য ছিল…
কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না! মাঠে প্রত্যেকের ভালোবাসা অনুভব করা প্রতিটি ত্যাগের মূল্য ছিল।
আমাদের নির্বাচিত করে আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এটি কাজ করেনি…এটা দীর্ঘসময় কষ্ট দেবে, দীর্ঘ সময়।
ঈশ্বরকে সবকিছুর জন্য ধন্যবাদ। আপনি আমাকে সবকিছু দিয়েছেন, আমার কোনোকিছু নিয়ে অভিযোগ নেই। শুধু আমার যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সমস্ত সম্মান এবং সমস্ত গৌরব সবসময় আপনার জন্য, পরিস্থিতি নির্বিশেষে।’
View this post on Instagram
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ