ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য বড় দুসংবাদ
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এ ম্যাচটি স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজের কারণেও বেশ আলোচনায়। ১২০ মিনিটের খেলায় ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন লাহোজ।
লাহোজের এই কার্ড কাণ্ডে কপাল পুড়লো আর্জেন্টিনার। দলটির দুই ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনারকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দেখা যাবে না। ফিফার ২০২২ কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুইটি হলুদ কার্ড পাওয়া সেমিফাইনাল খেলতে পারবে না।
দুইজনই এখন পর্যন্ত দুইটি করে হলুদ কার্ড পেয়েছেন। তাই ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালে পাওয়া যাবে না মন্টিয়েল ও আকুনারকে।
মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পায় সৌদি আরবের বিপক্ষে। তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালোনি; কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডার । ফিফার নিয়মানুযায়ী সেমিফাইনালে দেখা যাবে না তাকে।
একই অবস্থা আকুনারও। তিনি হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেমিফাইনালে দুই ডিফেন্ডারকে না পেয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ স্কালোনির কপালে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ