ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

"মেসি প্রমাণ করল, কেন সে সর্বকালের সেরা"

২০২২ ডিসেম্বর ১০ ১৬:৪৮:২১

"মেসি প্রমাণ করল, কেন সে সর্বকালের সেরা"

ম্যাচে দারুণ দুটি অ্যাসিস্ট করেছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী। ৩৫ মিনিটে তার ডিফেন্সছেরা পাস থেকে গোল করেন নাহুয়েল মোলিনা। আরও একটি অ্যাসিস্ট অবশ্য কাজে লাগেনি। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন এই পিএসজি ফরোয়ার্ড।

দলের জয়ের দিনে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে গাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসলেন ফুটবলের মহাতারকা। বিশ্ব মঞ্চে বাতিস্তুতা ও মেসির গোল এখন সমান ১০টি করে। চলমান কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা ৪।

ডাচদের বিপক্ষে স্বস্তির জয়ের পর আলবিসেলেস্তে কোচ স্কালনি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মেসিকে। তিনি বলেন, আজকের ম্যাচে আলাদা করে চোখে পড়েছে মেসিকে। পুরো দলকে সে উজ্জীবিত করতে পারে। এই দলটি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।

৪৪ বছর বয়সী কোচ বলেন, ‘ফুটবলে কিছু মুহূর্ত আসবে যখন আপনার মনে হবে সবকিছু শেষ। মনে হবে, আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কিন্তু বিশ্বাস রাখতে পারলে মোমেন্টাম পাল্টে যেতে পারে যে কোনো সময়। আমি খুশি যে, ছেলেরা চাপের মুখে হাল ছেড়ে দেয়নি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ