ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভবিষ্যৎবাণী করলাম সিংহঃ কে জিতবে, ফ্রান্স নাকি ইংল্যান্ড
সব বিশ্বকাপেই ভবিষ্যদ্বাণীর জন্য কিছু প্রাণী শিরোনামে চলে আসে। এবার কাতার বিশ্বকাপে বাজপাখি নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে সে বেছেছিল ইকুয়েডরকে। আয়োজক কাতারকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ইকুয়েডর। এবার দেখার অপেক্ষায় সিংহের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেমিফাইনালে যাবে থ্রি লায়ন্স নাকি ফ্রান্স।
ফুটবল ম্যাচের বিজয়ী বাছাই করার ক্ষেত্রে থাইল্যান্ডের খোন খায়েনের চিড়িয়াখানার এই সিংহের ভবিষ্যদ্বাণী একাধিকবার মিলেছে। সেই সিংহই ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের লড়াইয়ে কে জিতবে তা জানিয়েছে।
চিড়িয়াখানার মধ্যে একটি দড়ি দিয়ে ফ্রান্স ও ইংল্যান্ডের পতাকা দুটি টাঙিয়ে দেয়া হয়েছিল। তার সঙ্গে দেয়া ছিল দুটি চিকেন ড্রামস্টিক। ধীরে ধীরে চোয়াও বয় নামে ওই সিংহটি পতাকা দুটির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সে ফ্রান্সের পতাকাটির দিকে লাফ দেয়। যার ফলে সবাই ধরে নিয়েছে, এ ম্যাচে জিতবে ফ্রান্স।
ওই চিড়িয়াখানার দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের দাবি, এই সিংহের করা ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৯০ শতাংশ। ওই চিড়িয়াখানার দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা নরংউইত চোদচয় জানান, এই সিংহের চ্যাম্পিয়ন বাছাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার অসাধারণ।
শুধু তাই নয়, তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, পর্তুগালকে নাকি টুর্নামেন্ট থেকে বিদায় করবে মরক্কো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ