ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ মেসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব
বিশ্বকাপ যাত্রার শুরুতে সৌদি আরবের বিপক্ষে হেরে আসরে টিকে থাকা নিয়ে শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। এরপর বাঁচা-মরার ম্যাচে গত ২৬ নভেম্বর তারা জয় পায় মেক্সিকোর বিপক্ষে। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান অন্য গোলটি। চাপের মধ্যে থেকে এমন জয়ের পর আলবিসেলেস্তেরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। ড্রেসিংরুমে তারা বাধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন।
সে উল্লাসের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সমর্থকরা তাদের এমন আনন্দের সামিল হলেও, মেক্সিকোর নজর পড়ে মেসির পায়ের নিচে পড়ে থাকা তাদের দেশের জার্সিটি। ম্যাচশেষে বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করে যেটি সঙ্গে করে ড্রেসিংরুমে নিয়ে এসেছিলেন মেসি।
ওই ঘটনার পর মেক্সিকান বক্সার কানসালো আলভারেস হুমকি দেন আর্জেন্টিনার অধিনায়ককে। ভিডিও টুইট করে আলভারেস মন্তব্য করেন, ‘দেখুন মেসি আমাদের দেশের জার্সি এবং পতাকা দিয়ে সাজঘর পরিস্কার করছেন। ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুক যাতে আমি ওকে খুঁজে না পাই।’
এবার মেক্সিকোর সংসদের প্রস্তাব উঠেছে মেসিকে যেন সে দেশে ঢুকতে দেয়া না হয়। দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ মারিয়া ক্লেমেন্তে গার্সিয়া তার প্রস্তাবে বলেন, ‘আর্জেন্টাইন ও স্প্যানিশ নাগরিক লিওনেল আন্দ্রেস মেসিকে মেক্সিকান অঞ্চলে পারসোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। গত ২৬ নভেম্বর ফিফা বিশ্বকাপে মেক্সিকোর প্রতি তার স্পষ্ট অবজ্ঞা ও সম্মানহানির বিষয়টি আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না।’
আগামী বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকো। তার আগে যদি মেসিকে নিষেধাজ্ঞা দেয়া হয় তাহলে সেটা আর্জেন্টিনাকে বেশ ঝামেলায় ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ