ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে জানা গেল যে কারনে মাঠে নামানো হচ্ছে না দিবালাকে
আর্জেন্টিনায় যে কজন তরুণ ও সম্ভাবনাময় ফুটবলার আছেন, পাওলো দিবালা তাদের মধ্যে ওপরের সারিতেই থাকবেন। কিন্তু বিশ্বকাপে এখনও কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এমনকী বদলি হিসেবেও নামানো হচ্ছে না।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের পর দিবালাকে না খেলানোর প্রসঙ্গে স্ক্যালোনি বলেছিলেন, কৌশলগত কারণে বাইরে রাখা হয়েছে তাকে। আর্জেন্টাইন কোচ বলেন, দিবালাক খেলানো হচ্ছে না মূলত কৌশলগত কারণে। ও ঠিক আছে। এই দৃষ্টিকোণ থেকে আর্জেন্টিনা (মেক্সিকোর বিপক্ষে) জিতেছে। এটি মূলত ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। অন্য সতীর্থদের মতো দিবালাও খেলতে চায়। এখন আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমরা দেখব যে পরবর্তী ম্যাচে কী হয়।
পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষেও দর্শক হয়ে ছিলেন দিবালা। শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে স্ক্যালোনির সংবাদ সম্মেলনে আবারও এলো দিবালা প্রসঙ্গ।
তিনি বলেন, দিবালা পুরোপুরি ফিট। সে এখন খেলানোর উপযোগী অবস্থায় আছে। আমি তাকে নামাতেও পারি। কিন্তু কৌশলগত কারণে তার খেলার সুযোগ হচ্ছে না। বিশ্বকাপে আমরা যে কয়টি ম্যাচ খেলেছি, তাতে দিবালাকে খেলানোর সুযোগই ছিল না। তাকে নিয়ে কোনো সমস্যা নেই। স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে সেরাদেরই বেছে নিচ্ছি আমরা। সেই সঙ্গে খেলার কৌশল অনুযায়ী।
ক্লাব পর্যায়ে দারুণ খেললেও জাতীয় দলের হয়ে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সিরি ‘আ’তে এএস রোমায় খেলা এই ফরোয়ার্ড। আলবিসেলেস্তেদের হয়ে ৩৪ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ