ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাচদের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজিত মেসি
বিশ্বমঞ্চের দেখায় দুই দলের জয় সমানে সমান হলেও ডাচদের বিপক্ষে কখনোই হারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।
১৯৭৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় দল দুটি। সেবার ডাচদের ৪-১ গোলে হারায় লে আলবিসেলেস্তেরা। বিশ্বমঞ্চে এই হারে প্রতিশোধ নেয় অরেঞ্জরা। বিশ্বকাপে আর্জেন্টাইনদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ডাচরা। পরের বিশ্বকাপেই জয় আর্জেন্টিনার। ১৯৭৮ বিশ্বকাপে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় আকাশি নীল শিবির।
১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও পরাজয় আর্জেন্টাইনদের। নকআউটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দুই দলের আবারও সাক্ষাৎ হয় ২০০৬ বিশ্বকাপে। এবার গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এই ম্যাচে খেলেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে কমলা জার্সিধারীদের বিপক্ষে নিয়মিত ৩৫ বছর বয়সী এই খুদে জাদুকর।
মরুর বুকে এবারের বিশ্ব আসরের মঞ্চে দারুণ ছন্দে থাকা মেসি ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালেও ডাচদের বিপক্ষে খেলেছিলেন। সেমির ম্যাচটি গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে টাইব্রেকারে জয় পায় মেসির আর্জেন্টিনা। এ ছাড়া ২০০৮ সালে বেইজিংয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মেসির গোলে ২-১ গোল ব্যবধানে ডাচদের হারায় আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ