ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দি মারিয়ার সেই মন্তব্যে মনঃক্ষুণ্ণ ফন খাল
বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে আবারও দেখা হতে যাচ্ছে দি মারিয়া ও ফন খালের; প্রতিপক্ষ হিসেবে।
বেশ কয়েক বছর আগে ফন খালকে ‘তার দেখা সবচেয়ে বাজে কোচ’ বলেছিলেন দি মারিয়া। বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের আগে আবারও উঠে এসেছে পুরনো সেই কথা।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ফন খালকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দি মারিয়ার এমন মন্তব্য দুঃখজনক।
“আনহেল খুবই ভালো খেলোয়াড়। সে ইউনাইটেডের হয়ে খেলেছে এবং তার অনেক ব্যক্তিগত সমস্যা ছিল। তার বাড়িতে চুরি হয়েছিল। আমাকে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ বলা দুঃখজনক। এমনটা বলা খুব কম খেলোয়াড়ের একজন সে।”
“সে এটা বলছে, বিষয়টি আমার পছন্দ নয়। হতে পারে তাকে নিয়ে আমি কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের কোচদের সিদ্ধান্ত নিতেই হয়।”
দি মারিয়ার সঙ্গে ফন খালের সম্পর্ক শীতল হয় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ থেকে এই মিডফিল্ডারকে দলে টানে ইউনাইটেড। পাঁচ বছরের চুক্তি ছিল তাদের মধ্যে। কিন্তু সম্পর্ক চুকে যায় পরের বছরই।
সে সময় প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ ছিলেন ফন খাল। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই তার সঙ্গে সম্পর্কটা খারাপ দিকে রূপ নেয় দি মারিয়ার। ইউনাইটেড ছাড়ার পর টিওয়াইসি স্পোর্টসকে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন দি মারিয়া।
“ম্যানচেস্টারে আমার সমস্যা ছিল কোচ। ফন খাল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ। আমি গোল করতাম, অ্যাসিস্ট করতাম এবং পর দিন তিনি আমাকে দেখাতেন আমার ভুল পাসগুলো।”
কোচের সঙ্গে ওই ‘তিক্ত সম্পর্কের’ কারণে পরের বছর বাধ্য হয়েই নতুন ঠিকানা বেছে নেন দি মারিয়া, যোগ দেন পিএসজিতে। সেখানে সময়টা তার দারুণ কাটে, অল্প সময়েই হয়ে ওঠেন দলটির গুরুত্বপূর্ণ সদস্য। এবার জাতীয় দলের হয়ে ফন খালের সামনে নিশ্চিতভাবেই নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করার কথা ৩৪ বছর বয়সী এই তারকার।
যদিও এই ম্যাচে তার খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ঊরুর চোটের কারণে খেলতে পারেননি তিনি। এরই মধ্যে অবশ্য অনুশীলনে ফিরেছেন এই অভিজ্ঞ ফুটবলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ