ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-নেইমারের ভাগ্য নির্ধারণের দিন আজ
নিঃসন্দেহে বিশ্বকাপের হেভিওয়েট লড়াই হতে যাচ্ছে আজ। সারা বিশ্ব যে ‘সুপার ক্ল্যাসিকো’ দেখার আশায় আছে, ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়লে সে আশায় গুড়ে বালি। এই বিবেচনায়ও আজকের দুটি ম্যাচ ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্ল্যাসিকো সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯০ সালে।
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ শুক্রবার রাত ৯টায় মাঠে নামছে ব্রাজিল। স্বাভাবিকভাবেই উভয় দল জয় ছাড়া কিছু ভাবছে না। নেইমারদের কোচ তিতে বলছেন, ‘ক্রোয়েশিয়ার তারকা যেমন রয়েছে, তেমনি দলীয়ভাবেও তারা খুব শক্তিশালী দল। রক্ষণে তারা একাট্টা, আক্রমণেও দারুণ। তাই তাদের বিরুদ্ধে সেরা খেলাটাই খেলতে হবে আমাদের।’
অন্যদিকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ বলেছেন, ‘আমরা শেষ চারে এগিয়ে যেতে বদ্ধপরিকর। শেষ ষোলোতে দারুণ খেলেছে আমাদের দল। ব্রাজিলের বিপক্ষে সেটাই করে দেখাতে চাই। সেরাটা দিতে পারলে অবশ্যই আমাদের জেতার সুযোগ আছে।’
ব্রাজিলের ম্যাচের পর মেসিরা মুখোমুখি হবেন ডাচদের। ১৯৭৮ সালে ঘরের মাঠে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল নেদারল্যান্ডসকে হারিয়ে। এরপর ২০১৪ সালের বিশ্বকাপেও তাদের হারিয়ে পেনাল্টি শুটে ফাইনাল খেলেছিলেন মেসিরা। আজ কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার একটা ব্যাপার থাকবে ডাচদের জন্য।
দুই দলের লড়াইয়ের একটা চমকজাগানিয়া পরিসংখ্যান আছে। বিশ্বকাপ আর প্রীতি ম্যাচ মিলিয়ে ৯ খেলায় দুই দল ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে পারেনি। তাই আজ বাংলাদেশ সময় রাত ১টার ম্যাচ ভোর পর্যন্ত গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ