ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে খুশির খবর দিলেন আর্জেন্টিনার কোচ
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (০৯ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ডাচদের মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইনজুরির কারণে শঙ্কায় থাকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল সুস্থ আছেন বলেই জানিয়েছেন স্ক্যালোনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে এ দুই তারকা থাকবেন কি-না, এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘তারা ভালো আছে। শুরুর একাদশে তারা থাকবে কি-না সে সিদ্ধান্ত নেয়া হবে আজকের অনুশীলন শেষে।’
এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছিল, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ডাচদের বিপক্ষে অনিশ্চিত ডি পল। সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় বুধবার অনুশীলন করেননি ডি পল। তাকে ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন স্ক্যালোনি।
এমন খবরে অবশ্য চটেছেন স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জানি না এসব তথ্য কোথায় থেকে আসে? গতকাল আমরা ইনডোর অনুশীলন করেছি। সত্য এটাই, একটি ম্যাচের পর অনেক খেলোয়াড় আলাদাভাবে অনুশীলন করে থাকে। আবার কেউ অল্প সময় অনুশীলন করে। গতকাল রদ্রিগো অর্ধেক সময় অনুশীলন করেছে। কারণ সে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সময় খেলেছিল। আজকের অনুশীলন মূল্যায়ন করেই আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।'
ডাচদের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আসবে কি-না, এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘আমরা একই দল নিয়েই খেলব। শুধু তখনই পরিবর্তন নিয়ে ভাবব, যখন আমাদের উইঙ্গারদের পরিপূর্ণ ফিট পাব না। ডি পল এবং ডি মারিয়ার সুস্থতার ওপরও কালকের ম্যাচ নির্ভর করছে। আজকের অনুশীলন শেষেই তাদের দুজনকে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরোটা সময় রদ্রিগো মাঠে থাকলেও, ডি মারিয়াকে বদলি হিসেবেও নামানোর সাহস করেননি স্ক্যালোনি। চোট নিয়েই তিনি দলের সঙ্গে কাতারে পাড়ি দিয়েছিলেন। এরপর গ্রুপ পর্বের সব ম্যাচেই তিনি ছিলেন শুরুর একাদশে। কিন্তু পুরনো চোট নতুন করে তাকে ভোগানোয় ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে ফিট হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ স্ক্যালোনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ