ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ থেকে বিদায়ের পরে স্পেন দলে রদবদল
কিন্তু বাস্তবতা হলো, সেই ৭-০ গোলে জয়ের পর আর কোনো জয়ই পায়নি তারা। একটি ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করেছিলো শুধু। বড় ব্যবধানে জয়ের কল্যাণে পেয়ে যায় দ্বিতীয় রাউন্ডের টিকিট। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে মরক্কোর সঙ্গে আর পারেনি তারা। টাইব্রেকারে একটি শটও মরক্কোর জালে প্রবেশ করাতে পারেনি স্প্যানিশরা। অথচ, দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ১০০০ টাইব্রেকারের শট প্র্যাক্টিস করেছিলো তারা।
এমন এক লজ্জাজনক পরাজয়ের ৪৮ ঘণ্টার মধ্যে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো লুই এনরিকেকে। বৃহস্পতিবার স্পেনের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে তারা। নতুন কোচ নিয়োগ দেয়া হলো লুই ডি লা ফুয়েন্তেকে। এনরিকে ছাঁটাইয়ের ৪৫ মিনিটের মধ্যেই বিবৃতি দিয়ে নতুন কোচের নাম জানিয়ে দেয় তারা।
গত মঙ্গলবার মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন। টাইব্রেকারে ব্যবধান ছিল ৩-০। একজন স্প্যানিশ ফুটবলারও পেনাল্টি শুটআউটে গোল করতে পারেননি। হারের পরই এনরিকে জানিয়েছিলেন, আপাতত বাড়ি ফিরে এক সপ্তাহ সময় নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। কিন্তু সেই সময়টা তাকে দেওয়া হল না। বৃহস্পতিবার রয়্যাল স্পেন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিদায়ের কথা জানিয়ে দেয়া হলো কোচকে। একই সঙ্গে গত চার বছরে এনরিকের কাজের জন্য তাকে ধন্যবাদও জানানো হলো।
নতুন কোচ ফুয়েন্তে অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে ছিলেন। যুব দলকে তিনি হাতের তালুর মতোই চিনতেন। তাছাড়া, এখন স্পেন দলে অনেক তরুণ ফুটবলার রয়েছেন, যাদের অনেকেই ফুয়েন্তের হাতে গড়া ফুটবলার। জাতীয় দলে কারা, কেমন ভূমিকা নিতে পারেন সেটা ভালোই জানেন তিনি।
ফুয়েন্তের অধীনে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ ইউরো জিতেছে স্পেন। টোকিও অলিম্পিকেও তারা রুপা পেয়েছে। কোনও বিতর্ক নেই ফুয়েন্তেকে নিয়ে। আগামী ১২ ডিসেম্বর কোচ হিসাবে তাকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে।
ইউরো ২০২৪-এর যোগ্যতা বাছাই পর্বের ম্যাচে কোচ হিসাবে দেখা যাবে ফুয়েন্তেকে। নরওয়ে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে স্পেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ