ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এগিয়ে ব্রাজিল, ধারেকাছেও নেই আর্জেন্টিনা
আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস ও মরক্কো। এই আট দলের মধ্যে শিরোপা জিতবে কে? যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ফাইভথার্টিএইটের মতে, এবার শিরোপা জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের ধারেকাছেও নেই লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফাইভথার্টিএইট বলছে, অন্য যেকোনো দলের চেয়ে ব্রাজিলের কাতার বিশ্বকাপের শিরোপা জেতার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। শতাংশের হিসাবে নেইমারদের শিরোপা জেতার সম্ভাবনা ৩৩।
পর্তুগাল ও ইংল্যান্ড, দুদলের শিরোপা জেতার সম্ভাবনাই ১৪ শতাংশ। এরপরই আছে আর্জেন্টিনা, তাদের শিরোপা জেতার সম্ভাবনা ১২ শতাংশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের শিরোপা জেতার সম্ভাবনা ১২ শতাংশ। বাকি তিন দলের শিরোপা জেতার সম্ভাবনা দশেরও কম।
ফাইভথার্টিএইটের মতে, ব্রাজিলের সেমিফাইনাল ও ফাইনালে ওঠার সম্ভাবনাও অন্য ৭ দলের চেয়ে বেশি। সেলেসাওদের সেমিফাইনালে পা রাখার সম্ভাবনা ৭৭ শতাংশ। পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও মরক্কোর জন্য সংখ্যাগুলো যথাক্রমে ৬৮, ৫২, ৫৮, ৪৮, ৪২, ২৩ ও ৩২ শতাংশ। আবার ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ। অন্য সাত দলের সম্ভাবনা চল্লিশের ঘরেও নেই।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর প্রথম ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। একই দিন মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স মা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ