ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য কারনে ক্রোয়েশিয়া ও সার্বিয়াকে ফিফার জরিমানা
অভিযোগ উঠেছে, ক্রোয়েশিয়া ও কানাডার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে কানাডার গোলরক্ষক মিলান বোরজানকে গালাগাল ও কটূক্তি করেছেন ক্রোয়েশিয়ার সমর্থকরা। অভিযোগের সত্যতা পেয়েছে ফিফা। অন্যদিকে সার্বিয়ার বিরুদ্ধে অভিযোগ, ড্রেসিংরুমে কসোভোবিরোধী পতাকা টাঙিয়েছে তারা।
জানা যায়, কানাডার গোলরক্ষক মিলান বোরজানের ক্রোয়েশিয়ার পারিবারিক সম্পর্ক রয়েছে। সে বিষয়টি উল্লেখ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করেছে ক্রোয়েট সমর্থকরা। ফিফা বলছে, ‘বোরজানকে লক্ষ্য করে যে শব্দ ব্যবহার করা হয়েছে, তা একটি ক্রীড়া ইভেন্টের জন্য উপযুক্ত নয়।’
গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়ান খেলোয়াড়রা ড্রেসিংরুমে তাদের পার্শ্ববর্তী দেশ কসোভোর মানচিত্র ঢেকে দেন একটি রাজনৈতিক ব্যানার দিয়ে। সেখানে লিখে দেন ‘নো সারেন্ডার’। কসোভো যেহেতু ফিফার সদস্য এবং স্বাধীন দেশ, তাই এমন কাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় ফিফা।
ওই ঘটনায় কসোভো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে নালিশ করা হয়। সার্বিয়ান ফুটবলারদের এমন কর্মকাণ্ডকে আখ্যায়িত করা হয়েছে ‘উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড’ হিসেবে। সেই অভিযোগকে কেন্দ্র করে এবার দলটিকে জরিমানা করল ফিফা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ