ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিদের বিপক্ষে বদলা নিতে চান ডাচরা
ব্রাজিল বিশ্বকাপের সেমি-ফাইনালে দুই দলের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকেট পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে মেসিকে সফলতার সঙ্গে আটকে রাখে নেদারল্যান্ডস, ওই সময়ে দ্বিতীয় মেয়াদে দলটির কোচ ছিলেন ফন খাল।
ওই ম্যাচের পর কেটে গেছে ৮ বছর। তবে এখনও সময়ের সেরা ফুটবলারদের একজন মেসি। নিজের দিনে যে কোনো ম্যাচের ভাগ্য একাই গড়ে দেওয়ার সামর্থ্য আছে পিএসজি তারকার।
চলতি বিশ্বকাপেও কয়েকবার দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, জালের দেখা পেয়েছেন তিন বার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে এসেছেন কোয়ার্টার-ফাইনালে।
সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী শুক্রবার মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দুই দল।
নিঃসন্দেহে এই লড়াইয়ে ২০১০ বিশ্বকাপ রানার্সআপরা কেমন করবে, এর অনেকটাই নির্ভর করবে তারা কিভাবে মেসিকে সামলায় তার ওপর। এক্ষেত্রে ফন খাল অনুপ্রেরণা পাচ্ছেন ২০১৪ বিশ্বকাপে তার দলের পারফরম্যান্স থেকে। ৭১ বছর বয়সী এই কোচ মনে করেন, মেসিকে আটকে রেখে এবার জয় তুলে নেবে তার শিষ্যরা।
“মেসি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ২০১৪ সালে সেমি-ফাইনালে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলাম, মেসি সেভাবে বল স্পর্শই করতে পারেনি, কিন্তু আমরা পেনাল্টি শুটআউটে হেরেছিলাম। এখন আমরা আমাদের প্রতিশোধ চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ