ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে নামার আগে মেসিকে নিয়ে সতর্ক বার্তা দিলেন নেদারল্যান্ডস
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
ক্লাবের হয়ে সবশেষ দেখায় মেসির বিপক্ষে জয়ের হাসি ছিল ফন ডাইকের মুখে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালে প্রথম লেগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ফিরতি লেগে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ফন ডাইকের লিভারপুল।
বিপক্ষে খেলা খেলোয়াড়দের মধ্যে মেসিকে সেরা মনে করেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের শেষ ষোলোর ম্যাচকে অনেকে মেসি ও ফন ডাইকের লড়াই হিসেবেও দেখছে। ফন ডাইক অবশ্য এটিকে দুই দলের লড়াই হিসেবেই দেখছেন।
“তার বিপক্ষে খেলা সম্মানের। এটা তার বিপক্ষে আমার বা তার বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াই নয়, এটা আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াই। আমাদের ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে।”
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে। সেবার মূল লড়াইয়ে মেসিকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল ডাচরা। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা।
তবে প্রতিপক্ষের জন্য মেসি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা তো সামনে থেকেই দেখেছেন ফন ডাইক। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। যার দুটি গোল করেছিলেন মেসি। একটি ছিল দুর্দান্ত ফ্রি-কিকে। ফিরতি লেগে ৪-০ গোলে জয়ের পর ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
ওই লড়াইয়ে মেসির প্রভাব কতটা ছিল, এখনও ভালো করেই মনে করতে পারেন ফন ডাইক।
"তার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ব্যাপারটি হলো, যখন আমরা আক্রমণ করি, সে অন্য কোথাও অপেক্ষায় থাকে। তাই রক্ষণে আমাদের খুব তীক্ষ্ণ হতে হবে। পাল্টা আক্রমণে আমাদের কাজটা কঠিন করার জন্য ওরা সবসময় তাকে খুঁজে নিতে চাইবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ