ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপ নিয়ে চরম দুঃসংবাদ
টিকিট বিক্রির অধিকার শুধু ফিফার। কিন্তু তা তোয়াক্কা না করে নির্দিষ্ট দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি মূল্যে বিক্রি হচ্ছে বিশ্বকাপের টিকিট। আর সেটা প্রকাশ্যেই। অনেকে টিকিট না পাওয়ায় বেশি দামে টিকিট কিনে দেখছেন প্রিয় দলের খেলা।
টিকিটের কালোবাজারি রুখতে কয়েক দিন আগে আয়োজক কাতার আহ্বান জানায়, টিকিট না থাকলে ম্যাচের দিন স্টেডিয়ামের কাছাকাছি না যাওয়ার। কিন্তু সে আহ্বানে লাভ হয়নি। উল্টো ম্যাচের আগে টিকিটহীন দর্শক জমায়েত হয় স্টেডিয়ামের পাশে। এমনকি অনেকে আবার টিকিটের আবদার নিয়ে যাচ্ছেন নিজের দেশের দূতাবাসে।
বিশ্বকাপের জন্য কাতার একটি বিশেষ আইন তৈরি করেছে। যাতে বলা হয়েছে, বিশ্বকাপের টিকিট বিক্রির অধিকার একমাত্র ফিফার। অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের বিশ্বকাপের টিকিট বিক্রি নিষিদ্ধ। এমন ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এ আইনের বলে ধরপাকড় চালাচ্ছে কাতার পুলিশ।
কালোবাজারের বিক্রেতা-ক্রেতাকে ধরতে পারলে টিকিটের মূল্যে ১০ গুণ পর্যন্ত জরিমানা করা হচ্ছে। ফিফাও জানিয়েছে, কালোবাজার থেকে উদ্ধার হওয়া সব বৈধ টিকিট বাতিল বলে বিবেচিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ