ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
"ঈশ্বর নিষ্ঠুর নন, লিও বিশ্বকাপ জিতবে"
এর আগে চারবার ব্যর্থ হয়ে ফিরেছেন। এমন প্রেক্ষাপটে এই কাতার বিশ্বকাপই মেসির কাছে শেষ সুযোগ। বিশ্বকাপ না জিততে পারার জন্য তাকে অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। কেন তার সঙ্গে দিয়েগো মারাদোনার তুলনা করা হয়, সেটা নিয়েও সহ্য করতে হয়েছে অনেক অপমান। যদিও মেসির মা সেলিয়া মারিয়া কুকসিটিনির বিশ্বাস তার লিও এবার সব অপমানের জবাব দিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরবেন।
মেসির ফুটবল জীবনের শেষ বিকালে এসে তাই আরও একবার মেসির মাকে বলতে শোনা গেল, মেসি কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে নিজেকে কীভাবে নিংড়ে দিয়েছে তা বলতে গেলে আমায় সাহিত্যিক হতে হয়। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত মেসি সেরা হবে।
বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে মেসির গোলে এগিয়ে গিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা।
কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিলেন মেসি। স্বভাবতই নিজেদের নখে-দাঁতে শান দিয়ে নিয়েছিলেন মেসির সমালোচকরা। তারপর থেকে নাকি বারবার প্রভু যিশুর কাছে মাথা নিচু করেছিলেন সেলিয়া। লাগাতার প্রার্থনা করেছেন গত কয়েকদিন।
অবশেষে মেক্সিকোর বিপক্ষে সাফল্য। সেলিয়ার বিশ্বাস মেক্সিকোর বিপক্ষে জয়টাই হতে চলেছে মেসিদের টার্নিং পয়েন্ট। মারিয়া কুকসিটিনির দাবি, অমন টাফ ফার্স্ট হাফের পর, যে খেলাটা সেদিন খেলল আমার ছেলেরা ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা পোল্যান্ডকে হারাবই।
গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এইভাবেই। উল্লেখ্য, মেসি দল আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে সফল হবেন কিনা সেটা জানা নেই। আর মাত্র কয়েক ঘন্টা। তারপর আরও একটি ‘ডু অর ডাই’ ম্যাচে নামবে আর্জেন্টিনা। রত্নগর্ভা মারিয়া কুকসিটিনির স্বপ্ন সত্যি হোক। বিশ্বজুড়ে অগণিত মেসির সমর্থকরা এই আশায় রয়েছেন। বাকিটা সময় বলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ