ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
'আর্জেন্টিনা জিতলে মাস্টারক্লাস,আমাদের বেলায় কেউ পাত্তা দেয় না'
তিনি আরও বললেন, একই পারফরম্যান্স আর্জেন্টিনা কিংবা নেদারল্যান্ডস করলে বলা হতো মাস্টারক্লাস।
গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা ইংল্যান্ড গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হয় রানার্সআপ।
তবে এবারের বিশ্বকাপের আগে দলটি ভালো ছন্দে ছিল না। ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে ছয় ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। তিনটি করে হার ও ড্রয়ে তারা নেমে গেছে দ্বিতীয় স্তরে নেমে গেছে।
হতশ্রী ওই পারফরম্যান্সে কঠোর সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ড দল। এছাড়া বড় টুর্নামেন্টগুলোয় পুরনো ও ছক বাঁধা কৌশলে দলকে খেলানোর কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন সাউথগেটও।
তবে বিশ্ব সেরার মঞ্চে ইংলিশরা রয়েছে দারণ ছন্দে। 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ ষোলোর লড়াইয়ে গত রোববার সেনেগালকে তারা হারায় ৩-০ গোলে। সব মিলিয়ে ১২ গোল করে মাত্র দুটি গোল হজম করেছে সাউথগেটের দল। দুটিই ইরানের বিপক্ষে, গ্রুপের প্রথম ম্যাচে।
সেনেগাল ম্যাচের পর রাইস বলেন, তারা যেভাবে খেলছেন তাতে অন্য দলগুলোর তাদের ভয় পাওয়া উচিত।
“আমি সবসময় বলে আসছি - আমরা আমাদের পারফরম্যান্সের জন্য প্রাপ্য সম্মান পাচ্ছি না। আপনি যদি অন্যান্য দলের দিকে তাকান, যেমন নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা, তারা তাদের ম্যাচগুলো স্বাচ্ছন্দ্যে জিতেছে এবং তাদের পারফরম্যান্সকে মাস্টারক্লাস বলা হচ্ছে, কিন্তু আমাদের বেলায় কেউ পাত্তা দেয় না।”
“আমাদের সবশেষ দুটি ম্যাচ দেখলে বুঝবেন যে, আমরা নিখুঁত ছিলাম। অন্যান্য দলের এখন আমাদের ভয় পাওয়া উচিত।”
আফ্রিকান দলটির বিপক্ষে দলের পারফরম্যান্সে দারুণ খুশি ২৩ বছর বয়সী রিস।
“আমি খুব খুশি। আমাদের পারফরম্যান্স ছিল সেরা মানের। অনেক প্রাণশক্তি ছিল, কিছু দুর্দান্ত গোল। আমরা জানতাম, সেনেগাল অনেক সমস্যা করতে পারে, কিন্তু আমরা তাদের আটকে দিয়েছি এবং এখন আমরা এগিয়ে যাব।”
কোয়ার্টার-ফাইনালে আগামী শনিবার ইংল্যান্ডের প্রতিপক্ষ ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ