ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেলেকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন বিশ্বরেকর্ড
যেখানে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সি কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে এখন পর্যন্ত ৫ গোল করেছেন তিনি। গত আসরে করেছিলেন চার গোল।
সবমিলিয়ে দুটো বিশ্বকাপে ৯ গোল জমা পড়েছে তার খাতায়। ইতিহাসে আর কোনো ফুটবলারই এতো কমবয়সে বিশ্বকাপে ৯ গোল করতে পারেনি। ২৪ বছর পূর্ণ হওয়ার আগে বিশ্বকাপে সাত গোল করেছিলেন পেলে। কিন্তু আজ ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে।
পাঁচ বিশ্বকাপ খেলে ৮ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এমবাপ্পে ইতিমধ্যেই তার আইডলকে ছাড়িয়ে ছুঁয়েছেন লিওনেল মেসিকে।
এমবাপ্পের মতো মেসিরও বিশ্বকাপে ৯ গোল। তবে আরো দুটি রেকর্ড ডাকছে এমবাপ্পে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক জাস্ত ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে একাই ১৩ গোল করেছিলেন তিনি। যা ফ্রান্সের কোনো ফুটবলার একাধিক বিশ্বকাপ খেলেও ভাঙতে পারেননি।
তাছাড়া বিশ্বকাপে ইতিহাসে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। সেটাও কি ভাঙতে পারবেন এমবাপ্পে? সময়ই দেবে এর উত্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ