ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোয়াটার ফাইনালের পথে ফ্রান্স

২০২২ ডিসেম্বর ০৪ ২২:২১:০০

কোয়াটার ফাইনালের পথে ফ্রান্স

৪৪ মিনিটে পোল্যান্ডের জাল কাঁপান অলিভার জিরুদ। এমবাপের পাসে নিখুত শটে গোল করেন তিনি। এই গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন জিরুদ (৫২)। ছাড়িয়ে গেলেন থিঁয়েরি অঁরিকে (৫১)।

২৯ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন জিরুদ। কিন্তু শুয়ে পড়েও বলের নাগাল পাননি তিনি। সুযোগ হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করেছিল পোল্যান্ডও। কয়েকবার ফরাসি গোলরক্ষক লরিসের পরীক্ষাও নেন লেভানদোভস্কিরা। কিন্তু গোলের দেখা পায়নি পোলিশরা। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ