ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নকআউটে ব্রাজিলের জন্য কঠিন সতর্কবার্তা
আগের ম্যাচের একাদশে নয় পরিবর্তন আনেন তিতে। ছয় দশকের মধ্যে সবচেয়ে কমবয়সী আক্রমণভাগ নিয়ে মাঠে নামে ব্রাজিল, একাদশে ৩৯ বছর বয়সী দানি আলভেজ একাদশে থাকার পরও। ম্যাচে দুটি রেকর্ড গড়েন সাবেক বার্সেলোনা ফুলব্যাক—বিশ্বকাপ খেলা ব্রাজিলের বয়স্ক ফুটবলার একই সঙ্গে বয়স্ক অধিনায়কও।
ম্যাচে আগাগোড়া অধিপত্য বিস্তার করলেও গোল সোনার হরিণ হয়ে উঠেছিল। উল্টো যোগ করা সময়ে গোল হজম করে হারের তিক্ত স্বাদ নিতে হয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান দলের কাছে হারল পাঁচবারের চ্যাম্পিয়নরা। হারের পরও গ্রুপসেরা হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে গেছে ব্রাজিল। সোমবার নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দল দক্ষিণ কোরিয়া।
ইনজুরির কারণে নেই নেইমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। আবার নতুন করে ইনজুরিতে পড়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস। আরও একাধিক ফুটবলারের ইনজুরি সংক্রান্ত গুঞ্জন ভাসছে বাতাসে। এ অবস্থায় ক্যামেরুন ম্যাচকে সতর্ক সংকেত বলছেন দানি আলভেজ।
বর্ষীয়ান এ ফুটবলারের কথায়, ‘এটি আমাদের জন্য সতর্ক সংকেত। বিশ্বকাপে কোনো দলই দুর্বল নয়। ক্যামেরুনের বিপক্ষে আমাদের হার সেই বার্তাই বহন করে। পুরো ম্যাচ আমাদের ভালো খেলতে হবে। এটিই শেষ কথা।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাত থেকে একটি সুন্দর দিন চলে গেল। বাজে অনুভূতি নিয়ে দিনটি শেষ করতে হচ্ছে। এটা পরের ম্যাচের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।’
এদিকে গোলের পর জার্সি খুলে উদযাপন করায় লাল কার্ড দেখা ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবকর রেকর্ডও গড়েন। নতুন ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়েছে আফ্রিকার অদম্য সিংহরা। এরপরও শিষ্যদের পারফরম্যান্সে বেশ খুশি ক্যামেরুনের কোচ রিগোবার্ট সং। গর্বিত এ কোচ বলেন, ‘এটি ঐতিহাসিক জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ