ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নকআউট পর্বে মিলবে গোল
২০১৮ আসরে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কেইন। এর মধ্যে পাঁচটি গোলই এসেছিল গ্রুপ পর্বে। নকআউট পর্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেইনকে যদিও আর আগের রুপে দেখা যায়নি। তার খেলায় পড়ে ক্লান্তির ছাপ। সেমি-ফাইনালে শেষ হয় তার দলের পথচলা।
গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার নকআউট পর্বে দুর্দান্ত কেইনকে দেখা যায়। গ্রুপ পর্বের পর জ্বলে ওঠেন কেইন; শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল পর্যন্ত জালের দেখা পান চারবার। তবে ফাইনালে আর গোল পাননি কেইন, ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইংল্যান্ড।
বিশ্বকাপেও একইভাবে গ্রুপ পর্বে ম্রিয়মাণ হলেও নকআউট পর্বে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী কেইন। কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে রোববার সেনেগালের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
আগের দিন সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার বলেন, এখনও গোলের দেখা না পেলেও নকআউট পর্বের আগে সবদিক থেকে তিনি ইতিবাচক আছেন।
“২০১৮ বিশ্বকাপে শারীরিক ও সম্ভবত মানসিক দিক থেকে আমরা টুর্নামেন্টটি দুর্দান্তভাবে শুরু করেছিলাম, শুরুর পর্বেই আমি অনেক গোল করেছিলাম এবং তখনই প্রচুর শক্তি ক্ষয় হয়েছিল।”
“টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে, আমার পারফরম্যান্স হয়তো পড়ে যাচ্ছে। ইউরোয় বিষয়টা যেন ভিন্নভাবে হয়, আমি সেই চেষ্টায় সতর্ক ছিলাম। আমি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম যেন শারীরিক ও মানসিকভাবে নকআউট পর্বে সেরা অবস্থায় থাকতে পারি। এই টুর্নামেন্টেও আমি অনেকটা তাই করছি। আমরা এখন নকআউট পর্বে এবং আমি সত্যিই ভালো অনুভব করছি। আমি ফিট ও শাণিত বোধ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ