ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলের সতীর্থদের যেভাবে সতর্ক করলেন লিওনেল মেসি
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে লা আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘একটা কঠিন ম্যাচ জিতলাম। সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা প্রস্তুত, লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।'
ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেললেন আর্জেন্টাইন তারকা। সাংবাদিকরা বিষয়টা উল্লেখ করতেই মেসির মন্তব্য, ‘ম্যাচের পরেই আমি জানতে পারি, এটি আমার হাজারতম ম্যাচ ছিল। আমি আসলে বর্তমানে থাকতে ভালোবাসি। দল হিসেবে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি খুশি।’
আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু থেকেই বলের দখল ছিল আর্জেন্টিনার পায়ে। ৩৫ মিনিটে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙেন মেসি। বিশ্বকাপের নকআউটে প্রথম গোল করেন তিনি। ক্যারিয়ারে ১০০০তম ম্যাচে এটা তার ৭৮৯তম গোল।
প্রথমার্ধে গোল খাওয়ার পর আক্রমণে জোর দেয় অস্ট্রেলিয়া। কিন্তু খেলার রাশ ততক্ষণে নিজেদের হাতে নিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। বল নিজেদের দখলে রাখছিলেন মেসিরা। ফলে রক্ষণ ছেড়ে উঠে আসতে বাধ্য হচ্ছিল অস্ট্রেলিয়া। ফাঁকা জায়গাও তৈরি হচ্ছিল। সেটা কাজে লাগিয়ে ৫৭ মিনিটে গোল করেন জুলিয়ান আলভারেজ।
ম্যাচের ৭৭ মিনিটে এক গোল শোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন গুডউইন। বক্সের মধ্যে ফার্নান্দেজের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। যোগ করা সময়ে শেষ সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু কাজে লাগাতে পারেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ