ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ডাচরা
শনিবার (৩ ডিসেম্বর) দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে আর্জেন্টিনা। ক্যারিয়ারের হাজারতম ম্যাচে মেসির জাদুতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
যার ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। লুইস ফন গালের শিষ্যরা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
উল্লেখ্য, গত ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েই ফাইনালের টিকিট পেয়েছিল মেসির আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে ম্যাচ জিতিয়েছিলেন গোলকিপার রোমেরো। এবার কেউ ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ