ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম বিপদে ব্রাজিলঃ বদলি নামানোর মতো ডিফেন্ডারও 'নেই' ব্রাজিলের
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে আসর শুরুর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান দলের সবচেয়ে বড় তারকা নেইমার ও অভিজ্ঞ ডিফেন্ডার ইউভেন্তুসের দানিলো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে নিতম্বে চোট পান দানিলোর ক্লাব সতীর্থ আলেক্স সান্দ্রো।
ওই দুই জয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়ে যাওযায় ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন তিতে। প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে খেলা জেসুস এবার শুরুর একাদশে নামেন; কিন্তু ৬৪তম মিনিটে হাঁটুতে ব্যথা পেয়ে উঠে যান। তার ১০ মিনিট আগে তেলেসকেও তুলে নেওয়া হয়।
দলের পক্ষ থেকে শনিবার নিশ্চিত করা হয়েছে, চলতি বিশ্বকাপে আর খেলার কোনো সুযোগ নেই জেসুস ও তেলেসের।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে দানিলোকে পাওয়ার আশায় আছে দল। তবে নিশ্চিত নয় কিছুই। আর গণমাধ্যমের খবর মতে, নেইমার ও সান্দ্রোকে নিয়ে এখনই তেমন আশা নেই।
একটা বিষয় বেশ পরিষ্কার যে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রক্ষণভাগ সাজাতে সমস্যায় পড়তে যাচ্ছেন তিতে। আপাতত তার হাতে কেবল একজন বিশেষজ্ঞ ফুল-ব্যাক আছে।
শেষ পর্যন্ত দানিলো ও সান্দ্রো খেলতে না পারলে মার্কিনিয়োসকে লেফট-ব্যাক হিসেবে খেলাতে পারেন কোচ। আর ক্যামেরুনের বিপক্ষে দেশের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলা রেকর্ড গড়া দানি আলভেস খেলতে পারেন নিজের পজিশন, রাইট-ব্যাকে।
সুইজারল্যান্ডের বিপক্ষে দানিলোর অনুপস্থিতে রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক এদের মিলিতাওকে ফুল-ব্যাক হিসেবে খেলান তিতে। এমন পরিকল্পনা আসছে ম্যাচেও যদি করেন তিনি, তাহলে বেঞ্চে কোনো ডিফেন্ডারই অবশিষ্ট থাকবে না ব্রাজিলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ