ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপ দিয়ে ২০ বছর পর ইতিহাস পুনরাবর্তনের সুযোগ
তবে নিজেদের প্রিয় খেলায় কখনোই সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি আমেরিকানরা। ১৯৩০ প্রথম বিশ্বকাপে যেটা কে ইনেগুরাল বিশ্বকাপও বলা হয়, সেখানে সেমিফাইনাল খেলেছিল যুক্তরাষ্ট্র। তবে বর্তমান বিশ্বকাপের সংস্করণ থেকে সেই বিশ্বকাপটি অনেকটাই আলাদা ছিল। সেই বিশ্বকাপে কোনো সুপার সিক্সটিন কিংবা কোয়ার্টার ফাইনাল ছিল না।
বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয় যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলের লজ্জাজনক ব্যবধানে হারতে হয় আমেরিকানদের। সেই বিশ্বকাপ বাদ দিলে বর্তমান বিশ্বকাপের সংস্করণে মাত্র একবারই কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছিল আমেরিকানরা। ২০০২ বিশ্বকাপে মেক্সিকোকে নক আউট পর্বে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় যুক্তরাষ্ট্র। এরপর কাটায় কাটায় ২০ বছর পার হল। মাঝে ২০১৮ বিশ্বকাপে সুযোগই পায়নি যুক্তরাষ্ট্র।
পরবর্তীতে টোকিও অলিম্পিকেও দেখা যায়নি আমেরিকান ফুটবল দলকে। মনে হচ্ছিল ফুটবলের সংস্কৃতিটাই যেন হারিয়ে গিয়েছে আমেরিকানদের মাঝে। তবে কাতারে কি দুর্দান্ত প্রত্যাবর্তনী না করল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র। পরবর্তী ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র।
হ্যারিকেনের নেতৃত্বাধীন এই ইংল্যান্ডের আক্রমণ বিভাগ যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে যুক্তরাষ্ট্রের রক্ষণের এই পারফরমেন্স বেশ আশা জাগানীয়। তৃতীয় এবং গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে নিজেদের রাজনৈতিক শত্রু ইরানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়। সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্দান্ত একটি বিশ্বকাপই কাটালো যুক্তরাষ্ট্র। ইরানের বিপক্ষে জয় দ্বারা ২০ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বেও ওটা হল আমেরিকানদের। বিশ্বকাপে এখন পর্যন্ত না হারা দলগুলোর এলিট লিস্টেও জায়গা করে নিয়েছে আমেরিকানরা।
নিজেদের ২০ বছরের খরা মেটানোর সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে। শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় নেদারল্যান্ডের বিপক্ষে কোয়াটার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিভাবান দলটি এই বিশ্বকাপে যে ধরনের ফুটবল খেলেছে তাতে তাদের উপর আশা করাই যায়। বলাই বাহুল্য নিজেদের সেরা ফুটবলটি খেলতে পারলে কোয়াটার ফাইনাল কিংবা সেমিফাইনালেও উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে আমেরিকানদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ