ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই হার নিয়ে এতো দিন পরে মুখ খুললেন রদ্রিগো
২০১৯ সালের ২ জুন কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের কষ্টকে যেন শক্তিতে রূপান্তরিত করে আর্জেন্টিনা। দাপুটে, চোখ জুড়ানো ফুটবল খেলে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি হিসেবে কাতার আসর শুরু করে তারা।
কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জোর ধাক্কা লাগে আর্জেন্টিনার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হেরে বসে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ২-১ গোলের ওই হার চমকে দেয় পুরো বিশ্বকে।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটির শিকার হলেও দিক হারায়ই আর্জেন্টিনা। ঘুরে দাঁড়ায় তারা দারুণভাবে। মেক্সিকোর পর পোল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েই পা রাখে শেষ ষোলোয়। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
দলটির বিপক্ষে শনিবার মাঠের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে রদ্রিগো বললেন, সৌদি আরবের বিপক্ষে হার এক দিক থেকে তাদের জন্য ভালোই হয়েছে। জেগে উঠে তারা এখন প্রস্তুত যেকোনো পরিস্থিতির জন্যই।
“এটা (সৌদি আরবের বিপক্ষে হার) অত্যন্ত ইতিবাচক ছিল। এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেটায় আমরা অভ্যস্ত ছিলাম না। লম্বা একটা সময় ধরে আমরা হারিনি। আমরা নিজেদের দৃঢ়তা দেখিয়েছি, আমরা কেমন দল সেটাও দেখিয়েছি। নিজেদের ভেতর থেকে আমরা জেগে উঠেছি।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জয় বেশি লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদেরই। ৭ ম্যাচের পাঁচটি জিতেছে তারা, একটি জয় অস্ট্রেলিয়ার, আরেকটি ড্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ