ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এখন চূড়ান্ত নয়ঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া

২০২২ ডিসেম্বর ০৩ ১৩:০৩:০৮

এখন চূড়ান্ত নয়ঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ডি মারিয়া

ইনজুরির সঙ্গে লড়াই করেই কাতারে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরোনো সেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলিখিত ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয়েছিল মারিয়াকে। মাঠে স্বচ্ছন্দ ছিলেন না এই ফরোয়ার্ড।

স্কালোনি বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল মারিয়া। তাই আমরা তাকে তুলে আনি। শঙ্কাটা এখনো কাটেনি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’ তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো ডি মারিয়াকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ