ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘এর নাম ফুটবল, কোনো কিছু বিশ্বাস করা যাবে না’
আর্জেন্টিনার সঙ্গে। দুই দলের শক্তির কোনো তুলনা চলে না। লিওনেল মেসির দল হট ফেভারিট। আর অস্ট্রেলিয়া ভাগ্যের জোরে নকআউটে। কিন্তু কাতার বিশ্বকাপের অঘটনের ধারাবাহিকতার কথা উল্লেখ করে স্কালোনি বলেছেন, ফুটবলকে বিশ্বাস করা যাবে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সন্মেলনে স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল তার দল ফেভারিট কিনা। তিনি বলেন, ‘এর নাম ফুটবল। কোনো কিছু বিশ্বাস করা যাবে না।’ আর্জেন্টিনার জন্য ভালো খবর, ফিট আছে অ্যাঞ্জেল ডি মারিয়া। তার সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমরা আবার তাকে দেখব। সব ঠিক থাকলে সে খেলবে।’ অস্ট্রেলিয়ায় বলার মতো কোনো তারকা নেই। দল হিসেবেও তারা আহামরি কিছু নয়। দুই দল ৭ ম্যাচ খেলেছে। আর্জেন্টিনা জিতেছে ৫টিতে। একটিতে হেরেছে। অন্যটা ড্র। ১৯৮৮ সালে প্রথম ম্যাচে ৪-১ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া। তখন দিয়েগো ম্যারাডোনা খেলতেন; কিন্তু দলে ছিলেন না, সিমিয়নি ছিলেন। বাতিস্তা ছিলেন। তবু হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ থেকে আজ অনুপ্রেরণা খুঁজতে পারে অস্ট্রেলিয়া। তবে স্কালোনি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ হারের পর সাবধান হয়েছেন। দল যতই তারকা ভরপুর হোক, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিতে চান না তিনি। ম্যাচপূর্ব সংবাদ সন্মেলনে বলেছেন,
‘আমি মনে করি না তারা প্রতিপক্ষ হিসেবে দুর্বল। আর আমাদের দলে যতই তারকা থাক, আজ খেলাটা হবে ১১ জনের সঙ্গে ১১ জনের। অস্ট্রেলিয়া দলেও ভালো কিছু ফুটবলার আছে। তারা প্রতি আক্রমণে দারুণ। কয়েকটা ম্যাচে তারা সেটা করেও দেখিয়েছে। সফলও হয়েছে। তাই আজ আমাদের সাবধান থাকতে হবে।’ শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ২৭ পাসের পর গোল করেন হুলিয়ান আলভারেজ। সেদিন রক্ষণাত্মক ফুটবল খেলেছিল লেভানডভস্কির দল। সে সুযোগে পাসের বন্যা বইয়ে দেন মেসিরা। পেনাল্টি মিস করলেও দারুণ খেলেছিলেন তিনি। নিশ্চিত গোলের সুযোগও পেয়েছিলেন। তবে মেসি গোল না পেলেও যে আর্জেন্টিনা দাপট দেখিয়ে জিততে পারে, তা প্রমাণ করেছে স্কালোনির দল। লাতিন আমেরিকা পদ্যময় ফুটবল খেলে তারা। আজও কি অস্ট্রেলিয়াকে তেমন ফুটবল খেলেই উড়িয়ে দেবে আর্জেন্টিনা? স্কালোনি সাবধানী সুরে বলেছেন, ‘আমরা মাত্র একদিন আগে অস্ট্রেলিয়ার খেলা বিশ্লেষণ করেছি। আজ সে অনুসারে অনুশীলনও করেছি। তবে এসব দিয়ে তো আর মাঠের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।’ যাবে না বলেই হয়তো সংবাদ সম্মেলনের শুরুতেই স্কালোনি বলেছেন, এর নাম ফুটবল, কিছুই বিশ্বাস করা যায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ