ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে ইতিহাস গড়ে ব্রাজিলকে হারালো ক্যামেরুন
শুক্রবার (২ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ব্রাজিল। তবে বারবার আক্রমণ করেও পরাজিত হয় সেলেসাওরা। পুরো ম্যাচে ব্রাজিলের ২৮ টির বেশি আক্রমণ বাঁধিয়ে দিয়েছে ক্যামেরুন। তবুও ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল।
কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়েই ম্যাজিক দেখায় ক্যামেরুন। ৯৩তম মিনিটে ব্রাজিলের ডি-বক্সে খোলা অবস্থানে ছিলেন আবু বকর। সেখানে হেড থেকে সুন্দর একটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় আফ্রিকার দেশটি।
তবে গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারায় সুইজারল্যান্ড। সুইসরা ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠে যেতে পারত ক্যামেরুন। তবে নিজেদের জয় নিশ্চিত করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। আর ক্যামেরুনের সংগ্রহ ৪ পয়েন্ট।
ব্রাজিলের বিপক্ষে সেই ১৯৯৪ সালের বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেছিল ক্যামেরুন। তবে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তারা। আর ২০১৪ বিশ্বকাপে ৪-১ গোলে ছারখার হয়ে গিয়েছিল ক্যামেরুন। তবে অতীত পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন ইতিহাস গড়ল তারা।
এই জয়ে ২০০৩ সালের ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয়ের ১৯ বছর পর জিতল ক্যামেরুন। ফলে দুই দলের ৭ বারের দেখায় সেলেসাওদের ৫ জয়ের বিপরীতে জয়ের সংখ্যা ২'এ নিয়ে গেল তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ