ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ঘানা-উরুগুয়ে-দ. কোরিয়া
শেষ রাউন্ডে মুখোমুখি দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা উরুগুয়ে
পর্তুগাল
>> হার এড়ালেই গ্রুপ সেরা হবে পর্তুগাল।
>> হারলেও সুযোগ থাকবে তাদের সেরা হওয়ার, তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।
> অন্য ম্যাচ ড্র হলে কিংবা উরুগুয়ে জিতলে, নিজেরা হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগিজরা।
> রোনালদোরা হারলে এবং ঘানা জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে, তখন দেখা হবে গোল ব্যবধান; যেখানে বর্তমানে এগিয়ে পর্তুগাল (+৩), ঘানা (০)। গোল ব্যবধানও সমান হয়ে গেলে দেখা হবে কারা বেশি গোল করেছে।
ঘানা
>> উরুগুয়ের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে আফ্রিকার দেশটির।
আর সেক্ষেত্রে অন্য ম্যাচে পর্তুগাল হারলে তৈরি হতে তাদের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা।
>> ড্র করলেও পরের ধাপে ওঠার সুযোগ থাকবে ঘানার, তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।
> অন্য ম্যাচটি ড্র হলে বা পর্তুগাল জিতলে, নিজেরা ড্র করেও শেষ ষোলোয় উঠবে ঘানা।
> আবার যদি দক্ষিণ কোরিয়া ১-০ গোলে জেতে এবং ঘানা ড্র করে, তাহলে দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে, সেই হিসেবে এগিয়ে যাবে ঘানা; প্রথম দুই ম্যাচে ঘানা গোল করেছে ৫টি, কোরিয়া ২টি।
দক্ষিণ কোরিয়া
>> পর্তুগালের বিপক্ষে অবশ্যই জিততে হবে এবং প্রার্থনা করতে অন্য ম্যাচের ফল যেন পক্ষে আসে।
> অন্য ম্যাচটি ড্র হলে নিজেরা ২-০ গোলে জিতলেই নকআউট পর্বে উঠবে কোরিয়া। তবে তাদের জয়ের ব্যবধান ১ গোলের হলে তখন দেখা হবে কারা বেশি গোল করেছে।
উরুগুয়ে
>> ঘানার বিপক্ষে অবশ্যই জিততে হবে এবং অন্য ম্যাচের ফল পক্ষে আসতে হবে।
> অন্য ম্যাচটি ড্র হলে নিজেদের ম্যাচে যেকোনো স্কোরলাইনে জিতেই লক্ষ্য পূরণ হবে লাতিন আমেরিকার দলটির।
> দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে, উভয় দলই জিতলে তাদের পয়েন্ট হবে সমান ৪, তখন গোল ব্যবধান দেখা হবে।
বর্তমানে গোল ব্যবধানে একটু ভালো অবস্থানে দক্ষিণ কোরিয়া (-১), উরুগুয়ে (-২)। তাই এক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে দুই গোলের বেশি ব্যবধানে জিতলে শেষ ষোলোর টিকেট পাবে উরুগুয়ে।

আবার উরুগুয়ে যদি কোরিয়ানদের চেয়ে এক গোলের বেশি ব্যবধানে জেতে, তখন গোল ব্যব]ধান সমান হওয়ায় দেখা হবে কারা বেশি গোল করেছে। এই জায়গাতেও ভালো অবস্থানে আছে এশিয়ার দেশটি; তারা ২ গোল করেছে, উরুগুয়ে জালের দেখাই পায়নি এখনও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ