ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার মেসিদের হুঙ্কার দিলেন অস্ট্রেলিয়া কোচ
সকারুজদের সমীহ করে কথা বলছে আর্জেন্টাইন শিবির। তবে যুদ্ধংদেহী অবস্থায় অস্ট্রেলিয়ান শিবির। আর্জেন্টিনাকে হারাতে মরিয়া তারা। শুধু তাই নয়, মেসিদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে চায় দলটি। এমন হুঙ্কারই দিয়ে রাখছেন অস্ট্রেলিয়া দলের হেড কোচ গ্রাহাম আর্নল্ড।
সাতবারের দেখায় আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয় সাকুল্যে একটি, তাও সেটা ১৯৮৮ সালে, দুই দলের প্রথম ম্যাচে। অস্ট্রেলিয়ার ভাবনায় নেই সেসব পরিসংখ্যান। আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স তাদের জোগাচ্ছে আত্মবিশ্বাস।
গত টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়া জেতে ২-০ গোলে। আর্নল্ড সেই উদাহরণ টেনে বলেছেন, জয় হবে এবার তাদেরই। তিনি বলেন, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাই। এটা হলুদ ও হালকা নীল-সাদা জার্সির লড়াই, এগারোজনের বিপক্ষে এগারোজনের লড়াই।’
তিনি আরও বলেন, ‘আর মাত্র দুই দিন বাকি। আমরা শুধু দেশকে দেখাইনি, পুরো বিশ্বকে দেখিয়েছি, তা হলো আমরা একটি দল। আমরা পরস্পরের প্রতি নিবেদিত।’
অস্ট্রেলিয়ার চোখ আরও দূরে। আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টারে ব্রাজিলকে পাওয়ার আশা তাদের, ‘ব্রাজিল (প্রতিপক্ষ হিসেবে পেতে চায় অস্ট্রেলিয়া)। আমরা সেরাদের বিপক্ষে খেলতে চাই। বিশ্বকাপে ৩২ দল খেলে, এখন আমরা শেষ ষোলোয়। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বাকি বিশ্বকে দেখাতে চাই আমাদের সংস্কৃতি কী। আর এ কথা আমি বলে আসছি কিছুদিন ধরেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ