ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ কাতার বিশ্বকাপে খেলা নিয়ে নতুন শঙ্কায় নেইমার
এর আগে বলা হচ্ছিলো, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন নেইমার। শেষ ষোলোতেই হয়তো মাঠে নামতে পারবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু শুক্রবার এসে জানা গেলো নতুন শঙ্কার খবর।
নেইমারের ইনজুরি যা ভাবা হয়েছিলো, তার চেয়েও বেশি। সম্ভবত চলতি বিশ্বকাপে আর মাঠেই নামতে পারছেন না তিনি।
আজ ক্যামেরুনের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল।
ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, ক্যামেরুন ম্যাচে তো বটেই, নেইমার এই বিশ্বকাপের আর কোনও ম্যাচেই অংশ নিতে পারবেন না।
ইংল্যান্ডের বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য মিরর’ প্রকাশ করেছে,নেইমারের লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই সমস্যা থেকে সেরে উঠতে বিশ্বকাপের আসরের সমাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল অর্থাৎ নেইমারের মাঠে নামার স্বপ্ন আর পূরণ হচ্ছে না।
এখনও তার গোড়ালি ভাল রকম ফুলে রয়েছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। পরে জানানো হয়, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না।
তবে নকআউটে পাওয়া যাবে; কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের আগে খবর পাওয়া যাচ্ছে, নেইমারকে নকআউটে পাওয়ার সম্ভাবনাও কম।
নেইমারের এই চোটের কাহিনী নতুন নয়। এই নিয়ে তিনটি বিশ্বকাপে খেললেন তিনি। আগের দু’টিতেও চোট আঘাতে ভুগেছেন। ২০১৪ বিশ্বকাপে কোমরে চোট পেয়ে কোয়ার্টারেই শেষ হয়ে গিয়েছিল তার যাত্রা। ২০১৮ বিশ্বকাপের আগেই চোটে ভুগছিলেন। ফলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ