ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে নামার আগে আর্জেন্টিনাকে আগাম হুঁশিয়ারি বার্তা দিল অস্ট্রেলিয়ার
‘সি’ গ্রুপে এক হার ও দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে এসেছে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার মতো অস্ট্রেলিয়ারও তিন ম্যাচে দুটি জয় ও একটি হার। নকআউট পর্বে তারা ১৬ বছর পর এসেছে বেশ লড়াই করে।
তাই শেষ ষোলোতে কোনো প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসে বলীয়ান অস্ট্রেলিয়ার মিচেল ডিউক রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, প্রতিপক্ষ লিওনেল মেসি বা যেই হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা মোটেও ভীত নন।
যখন এমন মন্তব্য করেন ডিউক, তখন আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ শুরুই হয়নি। ডেনমার্কের বিরুদ্ধে জয়ের পর শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা কিংবা পোল্যান্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাকে ইচ্ছা নিয়ে আসুন, আমার মনে হচ্ছে আমরা এখনই যে কারও বিপক্ষে লড়তে পারব। এটিই আমাদের বিশ্বাস আর আমরা এ মানসিকতা নিয়েই মাঠে নামি।’
অনেকে ফ্রান্সের গ্রুপে অস্ট্রেলিয়াকে গোনায় ধরেনি। কিন্তু ডিউক বলেন, এবার ইতিহাস গড়তে চান। তিনি বলেন, ‘সবাই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমরা গ্রুপে দ্বিতীয় হয়েছি, এটি বিশাল এবং আমাদের পথচলা এখনো শেষ হয়ে যায়নি—আমরা ইতিহাস তৈরি করতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ