ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক হলে সত্যঃ মোবাইলের মতো চার্জ দিতে হচ্ছে বিশ্বকাপের বল
বলের নির্মাতা কোম্পানি অ্যাডিডাস জানিয়েছে এর মূল রহস্য। তারা জানিয়েছে, এবারের বলগুলো অন্যবারের থেকে আলাদা। এ বলের ভেতরে সেন্সর বসানো আছে। ম্যাচের সময় সেসব সেন্সর থেকে প্রতি মুহূর্তে সার্ভারে পাঠানো হচ্ছে তথ্য। এই সেন্সর এতটাই শক্তিশালী যে, প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে পারে। বলের সঙ্গে কোনও কিছুর স্পর্শ হলেই তার নির্ভুল তথ্য চলে যাচ্ছে সার্ভারে। সেই সেন্সরকে চালু রাখতে তার সাথে যুক্ত করা হয়েছে ১৪ গ্রাম ওজনের একটি ব্যাটারি।
সেই ব্যাটারি সচল রাখতে ম্যাচের আগে তা চার্জ দেওয়া হয়। একবার চার্জে ছয় ঘণ্টা চলে। তাই সেন্সর থেকে নির্ভুল তথ্য পেতে প্রতি ম্যাচের আগে বল চার্জ করা জরুরি।
অন্য সময় এটার গুরুত্ব তেমন বোঝা না গেলেও এবারের পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে এর প্রয়োজনীয়তা বোঝা গেছে। সে ম্যাচে একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রোনালদোর দাবি, তার মাথা ছুঁয়েই বল জালে ঢুকেছে। কিন্তু অন্যরা বলছেন, গোলের মালিক ব্রুনো ফার্নান্দেজ। এতে রোনালদোর কোনো অবদান নেই। বিতর্কের অবসানে একসময় বলের তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, রোনালদোর সাথে বলের কোনও স্পর্শই হয়নি।
বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস বলছে, আমাদের প্রযুক্তি বলছে, ওই সময় রোনালদোর কোনো স্পর্শ লাগেনি বলে। বল গোলের দিকে যাওয়ার সময় যে স্পন্দন আমরা দেখেছি, তা থেকে আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ