ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ প্রথমবার মুখোমুখি দুই বাঘা দল
দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী শনিবার মাঠে গড়াবে শেষ ষোলোর ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
তার আগে দেখে নেওয়া যাক দুই দলের কিছু পরিসংখ্যান।
* নেদারল্যান্ডস এখনও পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে খেলেছে তিনবার- ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০। চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও।
* ডাচরা শেষ ষোলোয় উঠেছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। সেনেগাল ও কাতারকে ২-০ গোলে হারানো দলটি ১-১ ড্র করে একুয়েডরের সঙ্গে।
* এক বছর পিছিয়ে গত বছর অনুষ্ঠিত ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় চেক রিপাবলিকের কাছে হারের পর থেকে টানা ১৮ ম্যাচ অপরাজিত আছে নেদারল্যান্ডস।
* গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের তিন ম্যাচেই একটি করে গোল করেছেন কোডি হাকপো। দেশটির চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি। প্রথম তিন জন হলেন ইয়োহান নিশকেন্স (১৯৭৪), ডেনিস বার্গকাম্প (১৯৯৪) ও ভেসলি স্নেইডার (২০১০)।
* 'বি' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড ও ওয়েলসের সঙ্গে ড্র করা দলটি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইরানকে হারায় ১-০ গোলে।
* যুক্তরাষ্ট্রের স্কোয়াডে এবারের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে কেবল ডিফেন্ডার ডিআন্ড্রে ইয়াডলিনের।
* এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস পাঁচবার মুখোমুখি হয়েছে। চার বার জিতেছে ডাচরা। ২০১৫ সালে দুই দলের সবশেষ সাক্ষাতে সালে যুক্তরাষ্ট্র জিতেছিল ৪-৩ গোলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ